admin

প্রকাশিত: 3:19 PM, July 29, 2025

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, সতর্কবার্তা এসবির

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, সতর্কবার্তা এসবির

অনলাইন ডেস্ক
রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য সহিংসতা ঠেকাতে মাঠে সক্রিয় হয়েছে পুলিশ বাহিনী। আওয়ামী লীগকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন করে নজরদারির আওতায় এসেছে। বিশেষ করে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে গোপন বৈঠক, ভার্চুয়াল প্রচারণা ও সংঘবদ্ধ নৈরাজ্যের পরিকল্পনার খবর পেয়েছে গোয়েন্দা সংস্থা।

এসবির রাজনৈতিক উইংয়ের পাঠানো এক জরুরি চিঠিতে এই সময়টিকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক স্বাক্ষরিত ওই চিঠি সোমবার পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের ৬৪ জেলার পুলিশ সুপারের কাছে।
চিঠিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে সরকারবিরোধী দল ও বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এই প্রেক্ষাপটে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এসবির আশঙ্কা, এই সময়ে বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠী ও সংগঠনগুলো অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও উসকানিমূলক পোস্টের মাধ্যমে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে।

চিঠিতে সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে বলা হয়েছে। একইসঙ্গে সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ সব যানবাহনে তল্লাশি, সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চলবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত।

চিঠিতে মোবাইল পেট্রোল বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার গোয়েন্দা তৎপরতা এবং ভার্চুয়াল প্রচারণা পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ধারণা, মাঠপর্যায়ে না থাকলেও আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ‘ভার্চুয়াল স্কোয়াড’ তৈরি করে টেলিগ্রাম, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সরকারবিরোধী প্রচার চালাচ্ছেন। এদের ভূমিকা নজরদারিতে আনা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, ‘যারা দেশে-বিদেশে বসে অশান্তির পরিকল্পনায় লিপ্ত, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের এই সর্বাত্মক প্রস্তুতি ও নজরদারি পর্বে আগামী ১১ দিন গোটা দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি কঠোর নজরদারিতে থাকছে বলেই স্পষ্ট করে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়