admin

প্রকাশিত: 7:51 PM, July 29, 2025

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পরিকল্পনা করে নিম্ন ও মধ্য স্তরের চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে: খন্দকার মুক্তাদির

ইমদাদ চৌধুরীর তত্ত্বাবধানে এসএসসি উক্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পরিকল্পনা করে নিম্ন ও মধ্য স্তরের চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনার মাধ্যমে নিম্ন ও মধ্য স্তরের চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে। যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। উচ্চশিক্ষায় জ্ঞানভিত্তিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হবে। একই মানের শিক্ষা সবার জন্য নিশ্চিত করা হবে এবং মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্ব বিকাশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হবে।

তিনি বলেন, একটি জাতির টেকসই অগ্রগতির ভিত্তি হলো মানসম্মত ও সুষম শিক্ষা, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সমানভাবে সক্ষম করে তোলে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত গুণগত মানোন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করা। আওয়ামী লীগ ধারা শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য ও অস্থিরতা দূর করে একটি সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তি শিক্ষাব্যবস্থা গঠনের লক্ষ্যে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা করে কাজ করবে।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান পরিবর্তন না হলে একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠবে না। শিক্ষার মান উন্নয়ন এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বিএনপি কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষানীতি অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া এবং নৈতিকতার চারটি স্তম্ভের ওপর দাঁড় করাতে চায় এক নতুন বাংলাদেশ, যা হবে সৃজনশীল, আত্মনির্ভর, মানবিক মূল্যবোধে শক্তিশালী এবং জ্ঞানভিত্তিক জাতি গঠনের পথপ্রদর্শক।

তিনি মঙ্গলবার (২৯ জুলাই) সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমীর হল রুমে বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ও সার্বিক তত্ত্বাবধায়নকারী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানা আয়োজন ও করে যাচ্ছি।

বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান আক্তার লাকির সভাপতিত্বে ও নাফিসা তানজিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, সিলেট কৃষি বিশ্বাবিদ্যালয়ের ডিপাটমেন্ট অফ জেনেটিভ এন্ড অ্যানিমাল ব্রিডিং’র প্রফেসর ড. মো. আতাউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক,  মদন মোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ। স্বাগত বক্তব্যে রাখেন বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ রওশন আরা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন