admin

প্রকাশিত: 4:34 PM, August 3, 2025

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষাবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়তে কাজ করবে : খন্দকার মুক্তাদির

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষাবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়তে কাজ করবে : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও শিক্ষাবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে কাজ করবে। নৈতিকতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জীবন নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করে তুলতে অতিথের নিয়ে আগামীতেও কাজ করবে।

তিনি রবিবার (৩ আগস্ট) সিলেট সদর উপজেলার হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের হল রুমে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অনুষ্ঠানে খন্দকার মুক্তাদির বলেন, আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতি করনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা কারিকুলামে জীবন নির্ভর ও কর্মমুখী কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত।
হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সফিকুর রহমানের সভাপতিত্বে ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে আলোচনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিশ আলী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মিয়া, ইউপি সদস্য এস এম আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক তারেক মনোয়ার, ৮নম্বর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নুরুল হক, মকবুল রেহান, ইমরান উদ্দিন, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক চমক আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন