editor
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য কি করবে সে সকল বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। আমরা সবাই বিএনপি ও ধানের শীষের কর্মী আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় দেশের সাধারণ মানুষের বিজয়।
তিনি বলেন, সমৃদ্ধশীল দেশ গঠনে আমাদের নেতা তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের কাজ করার যে নির্দেশনা দিয়েছে সেই আলোকে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে বিএনপি যে দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই দায়িত্বের ভিত্তিতেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা আরও শক্তিশালী করবো। আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে। সবাই মিলে দেশকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখব।
তিনি শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পীরের বাজারস্থ একটি স্থানীয় কমিনিউটি সেন্টারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়জু’র বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা বিএনপির উপদেষ্ঠা মকবুল আলী, সাবেক সদস্য আইয়ুব আলী সজিব, সাঈদুর রহমান সাঈদ।
মুরব্বীদের বক্তব্যে হোসেন আহমদ দুলাল, সুলেমান আহমদ, শেখ সমছু মিয়া, মোস্তফা মিয়া, লিটন আহমদ, আব্দুল খালিক, ইজ্জাদ মিয়া, এডভোকেট সমরি উদ্দিন, শফিক আহমদ, আব্দুল মালিক, জাহাঙ্গীর মিয়া, সারু আহমদ, ডা. লুতফুর মিয়া, শফ্উিল আলম। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সদর উপজেলার সদস্য সচিব জুয়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় জাহাঙ্গীর মিয়া, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহামিনুল হক তপু প্রমুখ।-বিজ্ঞপ্তি
1 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
1 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
6 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
7 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
3 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
6 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
1 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী