editor
প্রকাশিত: 11:54 PM, April 2, 2022

হবিগঞ্জে পিকআপ ভ্যানচাপায় র্যাব সদস্য নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেলে থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। আহত র্যাব সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যের নাম মাহমুদুল হাসান (৩৫)। তিনি যশোর জেলার বাসিন্দা এস এম মুরাদ হোসেনের ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, সংস্থাটির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দু’জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেছেন।
রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত র্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম সাখাওয়াত আবু তাহের। তিনি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল ও বাড়ি চাঁদপুর জেলায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, পিকআপ ভ্যানচাপায় র্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন