admin

প্রকাশিত: 11:18 AM, August 21, 2025

লুটেরাদের তালিকায় আমাদের নাম যুক্ত করা উদ্দেশ্যপ্রণোদিত

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী

লুটেরাদের তালিকায় আমাদের নাম যুক্ত করা উদ্দেশ্যপ্রণোদিত

স্টাফ রিপোর্টার
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘পাথর চুরির সঙ্গে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

বুধবার (২০ আগস্ট) বিকেলে সিলেট নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওই ঘটনায় রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন নয় বরং বাস্তবতাবিবর্জিত কাল্পনিক সংবাদে আশ্চর্য হয়েছেন জানিয়ে কয়েস লোদী বলেন, ‘এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, দেশের একটি শীর্ষ সংবাদপত্রসহ বেশ কয়েকটি গণমাধ্যমে দুর্নীতি দমন কমিশনের সূত্রের বরাদ দিয়ে ‘দুদকের অনুসন্ধান : সিলেটের সাদাপাথরে চুরির সঙ্গে জড়িত ৪২ জন’ শীর্ষক সংবাদ প্রকাশ করে। তালিকায় বিএনপির ২০ জন, আওয়ামী লীগের ৭ জন, জামায়াত ও এনসিপির ২ জন করে নেতাকর্মীর নাম রয়েছে।’

লোদী বলেন, ‘মানুষ যখন অন্যায় ও বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয়। আজ অত্যন্ত ক্ষুব্ধ, বিস্মিত ও আশ্চার্যান্বিত হয়ে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

পাথর চুরির ঘটনায় দুদকের সূত্রের কথা উল্লেখ করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বুধবার সমকাল এবং অন্যান্য গণমাধ্যমের অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদাপাথর চুরির সঙ্গে ৪২ জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার সুনির্দিষ্ট সূত্র উল্লেখ, অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাথর চুরির সঙ্গে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের নাম তালিকায় যুক্ত করা হয়েছে।’

এমন অভিযোগ অসত্য দাবি করে কয়েস বলেন, ‘এতে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন নয় বরং এ ধরনের বাস্তবতাবিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আশ্চর্য হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি এই অপকর্মের সঙ্গে আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই আসে না। এবং যারা এই মিথ্যা তথ্য পরিবেশন করেছেন তাদের এটি প্রমাণ করতেই হবে।

অথবা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’
লুটপাটের জন্য আওয়ামী লীগ ও প্রশাসনকে দায়ী করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রকৃতপক্ষে বিগত ১৫ বছর এই এলাকায় পতিত আওয়ামী লীগ ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে লুটপাট চলেছে। যা এখনো চলমান আছে। প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত দেড় দশকের অপসাংবাদিকতা ও অসংস্কৃতির মনে করিয়ে দেয়।’

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কয়েস লোদী বলেন, ‘এমন ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের সপক্ষে তথ্য-প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপনের জন্য আহ্বান করছি।
এই ধরনের ভিত্তিহীন, কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছি।’
দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি পক্ষ টার্গেট করে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘এ ধারাবাহিকতায় গত কিছুদিন ধরে সিলেট বিএনপির নেতাকর্মীদের নিয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে। একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পেরে বিএনপিকে ঘায়েল করার চক্রান্তে লিপ্ত রয়েছে।’

ধানের শীষের বিজয় সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে লোদী আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি দুদকের কর্মকর্তারা সাদাপাথর সরেজমিন পরিদর্শনকালে এ বিষয়ে প্রশাসনের গাফিলতির কথা বলেছেন। সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা প্রশাসনের দায় আছে মর্মে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর চুরি সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

পর্যটনকেন্দ্রগুলো রক্ষায় গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব পর্যটনকেন্দ্র অক্ষত আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার কারণে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।’

সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী। সংবাদের প্রতিবাদ করে তিনি বলেন, ‘মহানগর সভাপতি ও আমাকে নিয়ে সাদাপাথর সংক্রান্ত কিছু সংবাদ আমরা দেখতে পেয়েছি। যা দেখে আমরা মর্মাহত এবং লজ্জিতবোধ করছি। আমার বয়স ষাটের বেশি এবং রাজনীতির বয়স ৩৩ বছর। আমরা মানুষের জন্য রাজনীতি করছি। বিগত ১৬ বছর এ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আন্দোলন করেছি।’
এসময় আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সৈযদ মঈন উদ্দিন সুহেল, প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সম্পাদক শুয়েব আহমদ, মুর্শেদ আহমদ মুকুল, রেজাউল করিম আলো, শামীম মজুমদার, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে