admin

প্রকাশিত: 4:58 PM, August 23, 2025

নার্সিং সেবা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেবার অন্যতম: মো: আমিনুল ইসলাম

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নার্সিং সেবা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেবার অন্যতম: মো: আমিনুল ইসলাম

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির সেক্রেটারী ও বিশিষ্ট কর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “নার্সিং সেবা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেবার অন্যতম। এটি আজ একটি সম্মানিত পেশা, যা নারী-পুরুষ নির্বিশেষে মানবতার কল্যাণে এগিয়ে আসছে। আপনাদের হাসিমুখই রোগীর জন্য আশার আলো। ধৈর্য, যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানবসেবায় এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “সিলেটে রক্তভিত্তিক একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে থ্যালাসেমিয়া রোগীসহ সব মানুষের জন্য রক্ত সেবার বিশেষায়িত সুযোগ সৃষ্টি হবে। এটি হবে বাংলাদেশের প্রথম রক্তকেন্দ্রিক হাসপাতাল।”
শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের এডহক কমিটির সদস্য অধ্যাপক মো: ফরিদ আহমদ, সদস্য মাহবুব কাদির শাহী, সদস্য মাহবুবুল হক চৌধুরী, সদস্য পারভেজ আহমদ, সদস্য ফয়সল আহমদ, সদস্য জাহেদ আহমদ তালুকদার, সদস্য আবু সাঈদ। সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক মো: নাজমুল হোসেইন- এফ.সি.এম.এ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ইউএলও ও সহকারী পরিচালক মো: মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী।
বিএসসি নার্সিং ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আশেয়া সিদ্দিকা এনি ও অনামিকা চন্দের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী ফারজানা আক্তার মীম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিমলা বেগম ও তানিয়া জান্নাত তাহেরা। সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পূজা আচার্য্য। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী ৩য় বর্ষের শিক্ষার্থী জাফর আহমদ ও গীতা পাঠ করেন নিরুপম নাথ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজকে হরিপুর গ্যাস ফিল্ড এর পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও দ্বিতীয় পর্বে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে