admin
প্রকাশিত: 10:58 PM, September 16, 2025
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি বলেন, আন্দোলনকালে আমরা যে ঐক্য দেখিয়েছি যার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে তা ধরে রাখতে হবে। আমাদের ঐক্যে ফাটল ধরাতে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, ঐক্যে যেন ফাটল না ধরে।
তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) খাদিমপাড়ার সূচনা কমিটিনিউটি সেন্টারে ৩৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শুয়েব, মুর্শেদ আহমদ মুকুল, ভিপি মাহবুবুল হক চৌধুরী, সাংগঠকি সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যান, সাধারণ সম্পায়দ ফয়জুর রহমান ফয়জু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন