admin

প্রকাশিত: 4:33 PM, September 19, 2025

পূবালী ব্যাংকে ইন্স্যুরেন্স সেবা, বাড়ছে গ্রাহক সন্তুষ্টি : শফিউল আলম খান চৌধুরী

পূবালী ব্যাংকে ইন্স্যুরেন্স সেবা, বাড়ছে গ্রাহক সন্তুষ্টি : শফিউল আলম খান চৌধুরী

পূবালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোং লি. এর কনসালটেন্ট শফিউল আলম খান চৌধুরী বলেছেন, ‘ব্যাংকিং সেবার পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স সেবাকেও গ্রাহকবৃন্দের দ্বোরগোড়ায় নিয়ে যেতে দেশব্যাপী কাজ করে চলেছে পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। একই ছাদের নিচে ‘ব্যাংকিং’ ও ‘লাইফ ইন্স্যুরেন্স’ সেবা পাওয়ায় ব্যাংকের গ্রাহকবৃন্দও এতে উপকৃত হচ্ছেন। এতে করে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনের চেষ্টাও অনেক ক্ষেত্র্রে ফলপ্রসু হচ্ছে।‘

তিনি আরো বলেন, ‘মানুষের জীবন মান উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে এই উদ্যোগ অনেক আগে থেকেই চালু আছে। দেশের ব্যাংকিং খাতে এই নতুন প্রোডাক্টের সংযোজন মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।‘ সিলেটে শুক্রবার সকালে ‘ব্যাংকাসুরেন্স’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী এসব কথা বলেন্। নগরের মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে, পূবালী ব্যাংক পিএলসি ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কো. লি. যৌথ উদ্যোগে ও পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

পূবালী ব্যাংক পিএলসির সিলেট পশ্চিমাঞ্চলের ডিজেও সায়মা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্বাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, হবিগঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সমবারু চন্দ্র মোহন্ত ও পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাধারণ সেবা ও অপারেশন বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক ফাহমিদা আক্তার। এতে রিসোর্স পার্সনের বক্তব্য দেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর ঢাকা সার্ভিস সেন্টারের এসভিপি ও ইনচার্জ তপন কুমার দেবনাথ, ব্যাংকাসুরেন্স বিভাগের ভিপি আই এম আনোয়ার উল্লাহ ও আশীষ কুমার সাহা ও পূবালী ব্যাংকের সফটওয়্যার উন্নয়ন বিভাগের এসপিও ইফতেখার আলম।

দিনব্যাপী এই কর্মশালায় পূবালী ব্যাংকের সিলেট পূর্ব, পশ্চিম, মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের মোট ১২৩ টি শাখা, উপ-শাখা, ইসলামীক উইন্ডোর দেড় শতাধিক কর্মকর্তা অংশ নেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে