admin
প্রকাশিত: 2:33 PM, September 22, 2025
সিলেট সিটির ২৭ নং ওয়ার্ডে গড়ে ওঠেছে একটি বৃহৎ আওয়ামী কিশোর গ্যাং। এই গ্যাং এর সদস্যা সেখানে বানিয়ে ফেলেছে একটি টর্চার সেলও। এই ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর এলাকাটি মোগলাবাজার থানার অধীন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল তৎপরতা কম।
স্থানীয় সূত্র জানায়, এই ২৭ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ সেক্রটারী হচ্ছেন- গোটাটিকর এলাকার আব্দু করিমের পুত্র শিমুল ইসলাম। এই শিমুল ইসলামের সার্বিক তত্বাবধানে সেখানে গড়ে ওঠেছে একটি বড় ধরণর কিশের গ্যাং। যার নেতৃত্ব দিচ্ছে গোটাটিকরের আফতাব মিয়ার পুত্র সাব্বির আহমদ ও মাসুম আহমদ।
স্থানীয়দের অভিযোগ- এই কিশোর গ্যাং সদস্যরা প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় সুন্দর বন সেন্টারের পেছনের দোকানে আড্ডা জমায়। তারা মদ-গাঁজা সেবন ও বিক্রি করে মাতলামি করে। মাদক কেনার জন্য পথচারী ও শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। চাঁদা না দিলে শ্রমিক ও পথচারীদের ধরে নিকটস্থ টর্চার সেলে নিয়ে মারধর করে।
এলাকাবাসীর অভিযোগ-এই কিশোর গ্যাংটি ক্রমশঃ বড় হয়ে উঠছে। এদের দমন না করলে এলাকার আইনশৃঙ্খলার অবনতিসহ বড় ধরণের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষে আশু সুদৃষ্টি কামনা করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন