admin
প্রকাশিত: 8:29 PM, November 28, 2025
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটির ১৬ নং ওয়ার্ডে কিশোর গ্যাং এর সন্ত্রাসী তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের ডেভিলরা ছাত্রদলের লেবাস পরিয়ে তাদের কিশোর গ্যাং পরিচালনা করছে। এই কিশোর গ্যাং এর নেতা ছাত্রলীগ কর্মী আব্দু সাফি সোহান ওরফে টোকাই সোহান। সোহান নগরের আল-হেলাল নয়াসড়কের সুমন মিয়ার পুত্র।
সোহান ৫ আগস্টের আগে ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জিহাদুর রহমানের অধীন এলাকার একটি শক্তশালী কিশোরগ্যাং গড়ে তুলে। সোহান বর্তমানে ছাত্রদলের লেবাস পরে এই কিশোরগ্যং পরিচালনা করছে এবং তার কিশোরগ্যাং এর কারণে ওয়ার্ডবাসী তটস্থ বলে অভিযোগ পাওয়া গেছে।
কিছুদিন আগে সোহান তার কিশোরগ্যং সদস্যদের নিয়ে মোকাররম হেসেন নামের এক যুবককে গুরুতর আহত করে। এছাড়া এলাকা ছাত্রছাত্রীদেরও সে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে থাকে। এ সব ঘটনায় সোহানের বিরুদ্ধে গত ১৪ অক্টোবর সিলেট সদর (কোতোয়ালি) থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়। যা’ থানার সাধারণ ডায়েরী নং ১২৮৯।
সোহানের কিশোর গ্যাং এর এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এলাকাবাসী আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন