editor

প্রকাশিত: 8:25 PM, December 30, 2021

কাফনের কাপড় জড়িয়ে আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে : সিলেটে আফরোজা আব্বাস

কাফনের কাপড় জড়িয়ে আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে : সিলেটে আফরোজা আব্বাস

কাফনের কাপড় জড়িয়ে আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে : সিলেটে আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পতনের জন্য কাফনের কাপড় পরে আন্দোলনের জন্য মহিলা দলের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। আজ আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য এসেছেন, যদি খালেদা জিয়া এখানে থাকতেন তাহলে তিনি খুব খুশি হতেন। আপনাদের সিলেট থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবো। আন্দোলন, সংগ্রামে উপস্থিতি ও যোগ্য ব্যক্তিদের দিয়ে সিলেটে মহিলাদলের কমিটি গঠন করা হবে। গুম, খুন নির্যাতনের কথা তুলে ধরে তিনি মহিলাদলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আফরোজা আব্বাস সিলেটের কৃতি সন্তান মরহুম এম সাইফুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর কথা স্মরণ করেন এবং গুম হওয়া এম ইলিয়াস আলীসহ সবাইকে ফেরত দেবার দাবি জানান। সিলেট মহানগর মহিলাদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম শাহনাজ এর সভাপতিত্বে জাহানারা ইয়াসমিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহিলাদলের সহ-সভাপতি ও সাবেক এমপি শাম্মি আক্তার, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি  নাসিম হোসাইন, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলাদলের সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মেয়রপত্নী শামা হক চৌধুরী, নিগার সুলতানা ডেইজি, মিনারা বেগম, ফাতেমা জামান রোজী, রিনা আক্তার রেহেনা ফারুক শিরীন, সাফিয়া খাতুন মনি, রেহেনা খানম মুক্তা, হাফসা বেগম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন সুফিয়া জমির ডেইজি।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন