editor
প্রকাশিত: 5:20 PM, April 2, 2022

সুনামগঞ্জে পৃথক ঘটনায় শিশু ও নারীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দুই উপজেলায় গত ৩দিনে শিশু ও বৃদ্ধ নারীসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলো- জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ননের হাসিমপুর গ্রামের ললিত মোহন রায়ের স্ত্রী বদ্ধা সুভাষী রায় (৭০), একই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), একই গ্রামের দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬), দীপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (৭) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ফুকরা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুকলাল দাসের ছেলে সুসংকর দাস (৫০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার (১ এপ্রিল) বেলা অনুমান সাড়ে ১১টার দিকে জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের পাশর্^বর্তী বালি বিলে খেলা করতে গিয়ে ৩শিশু প্রমিত দাস (৫), রক্তিম দাস (৬) ও বৃন্দা রানী দাস (৭) গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে সন্ধ্যায় বিলের পানিতে ওই ৩শিশুর লাশ ভেসে উঠলে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এর আগে গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে একই উপজেলার শ্যামারচর সড়কে বৃদ্ধা সুভাষী রায়কে যাত্রীবাহী একটি মোটর সাইকেল ধাক্ষা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকার লোকজন ওই বৃদ্ধ নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য নিয়ে পৌছার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে গত বুধবার (৩০ মার্চ) সকাল অনুমান সাড়ে ১০টার সময় জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত নদী যাদুকাটার তীরবর্তী রাজারগাঁও গ্রামে গঙ্গা¯œান করতে এসে সুশংকর দাসের মৃত্যু হয়।
দিরাই থানার ওসি সাইফুল ইসলাম ও তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার পৃথক ঘটনায় ৫জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন