editor
প্রকাশিত: 2:27 PM, April 8, 2022

দলবেধে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
পূর্ব পরিচিত এক নারীকে চট্টগ্রাম থেকে এনে দলবেধে ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নূরধন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এর আগে, এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশ নূরধনকে গ্রেফতার দেখিয়েছে। তিনি উপজেলার শাহজিবাজার গ্রামের সবুর হোসেনের ছেলে ও বাঘাসুরা ইউপি’র এক নম্বর ওয়ার্ডের সদস্য।
এর আগে, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান তাকে মাধবপুর উপজেলার কালিকাপুর থেকে আটক করেন। সন্ধ্যায় তাকে থানায় সোপর্দ করা হলে পুলিশ গ্রেফতার দেখায়।
অভিযোগকারী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুই মাস আগে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে বিল্লাল মিয়ার (৩০) সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দেওয়ান নগর গ্রামের একটি মেয়েটের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ মার্চ মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে বিল্লাল শায়েস্তাগঞ্জের ওলিপুলে নিয়ে আসেন বিল্লাল। ওইদিন বিল্লাল বন্ধুদের নিয়ে মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেয়েটিকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে গেলে স্থানীয়রা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান। পরে মেয়েটি বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এরপর বিল্লাল মিয়া, মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে রফিক মিয়া (৩০) ও শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মামুন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নির্যাতনের শিকার নারী দুই সন্তানের জননী। মামলার চার আসামিকেই গ্রেফতার করা হয়েছে। ইউপি সদস্য নূরধন মিয়া মামলাটির অন্যতম আসামি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন