editor
প্রকাশিত: 11:31 PM, April 14, 2022
নিজস্ব প্রতিবেদক
করোনা কাটিয়ে এখন অনেকটা স্বাভাবিক পৃথিবী। মানবকূলে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। মানুষের অবাদে চলাফেরায় উঠে গেছে বিধি নিষেধ।
এ অবস্থায় দুই বছর পর বাংলা বর্ষ পঞ্জিকার প্রথম দিন পহেলা বৈশাখ বরণ করে নিলো সিলেটের মানুষ। বুধবার (১৩ এপ্রিল) ১৪২৮ বাংলা বর্ষকে বিদায় জানিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে সিলেটবাসী।
বাঙালির সার্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখ সারাদেশের ন্যায় সিলেটেও উদযাপন হচ্ছে আনন্দমুখর পরিবেশে।
কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। ১৪২৯ সালকে স্বাগত জানিয়ে বৈশাখের প্রথম দিন সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় সকালে। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ আয়োজনের সহযোগিতা করেছে জেলা শিল্পকলা একাডেমি। শোভাযাত্রায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভা যাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।
এদিকে সিলেট নগরের সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আনন্দলোকের শিক্ষার্থীদের উপস্থাপনার মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় সংগঠনটি।
আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে আনন্দলোকের মঞ্চে। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি প্রতিবছরের মতো এবারও ব্লু-বার্ড স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়