editor
প্রকাশিত: 1:29 PM, January 5, 2022

ফেঞ্চুগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জে সরওয়ার জাহান নাহিদ (১৯) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্থানীয় পিঠাইটিকর গ্রামে বিদ্যুৎসংযোগ নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত সরওয়ার জাহান নাহিদ উপজেলার পিঠিইটিকর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের বাবা আলতার হোসেনের সঙ্গে আপন ভাই নুরুল মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল মিয়া, তার স্ত্রী সুজেদা বেগম, মেয়ে সুমেনা, ছেলে মল্লিক, টিপু, লিটন এবং আলী আক্কাস ও খলকুসহ প্রতিপক্ষ দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে সরওয়ার জাহান নাহিদ, তার ভাই রাহাত, বোন সানজিদা আক্তার তুলি এবং মা জেনমিন বেগম আহত হন। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন বলেন, নুরুল মিয়া ও আলতাফ হোসেন আপন সহোদর। নুরুল মিয়া জোর করে ভাইয়ের ঘরের ওপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে ঘরে সংযোগ নিতে চাইলে আলতাফ হোসেন ও তার সন্তানরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দা’বটিদাসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা করেন। হামলাকারীরা নাহিদসহ অন্যদের কুপিয়ে জখম করে। এ ঘটনায় নাহিদ মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন