editor

প্রকাশিত: 7:07 PM, January 5, 2022

৫ জানুয়ারী শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক হাস্যকর পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয় : আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামীলীগ তাদের গণতন্ত্র হত্যার পুরনো ইতিহাস জাতির সামনে তুলে ধরেছিল। গণতন্ত্র হত্যার সেই ভয়াল থাবা থেকে জাতি আজ মুক্ত হতে পারেনি। ২০১৪ সালের এই দিনে সারাদেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা বিতর্কিত, প্রতারণামূলক, হাস্যকর ও শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশে নির্বাচন কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা। অধিকাংশ ভোট কেন্দ্র ছিল ভোটারশূন্য এবং কেন্দ্রগুলোতে ভোটারের বদলে ভোট কেন্দ্রে চতুষ্পদ প্রাণীর বিচরণ দেখেছে বিশ্ববাসী। বর্তমানেও ভোটাধিকার হরণে কুখ্যাত দলীয় প্রতিষ্ঠানে পরিনত হয়েছে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজেদের কলঙ্কিত রেকর্ডকে ভেঙ্গে ফেলে। কারণ ইতিহাস স্বাক্ষী আওয়ামীলীগ ও গণতন্ত্র একসাথে চলেনা। আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে মুক্ত করতে সকল দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের ভোটাধিকার হত্যার জন্য আওয়ামীলীগকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বুধবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাহিমা আহমদ কুমকুম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারওয়ার রেজা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহেদ, জাহাঙ্গীর হোসেন, সদস্য জুবেদ আমিরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান জাবেদ ও মহানগর যুগ্ম সম্পাদক আজহার অনিক প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন