editor

প্রকাশিত: 2:13 AM, April 23, 2022

নবীগঞ্জে বিভক্ত পৌর বিএনপি জেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এক গ্রুপের সম্মেলনের তারিখ ঘোষণা : অপর গ্রুপের জরুরী মিটিং : ছড়িয়েছে উত্তেজনা 

নবীগঞ্জে বিভক্ত পৌর বিএনপি জেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এক গ্রুপের সম্মেলনের তারিখ ঘোষণা : অপর গ্রুপের জরুরী মিটিং : ছড়িয়েছে উত্তেজনা 

নবীগঞ্জে বিভক্ত পৌর বিএনপি জেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এক গ্রুপের সম্মেলনের তারিখ ঘোষণা : অপর গ্রুপের জরুরী মিটিং : ছড়িয়েছে উত্তেজনা 

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ পৌর বিএনপি’র বিভক্ত দু”গ্রুপের পৃথক পৃথক স্থানে কাউন্সিল ও সম্মেলনের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমান আহ্বায়কসহ এক গ্রুপ কেন্দ্র বা জেলা থেকে সময় না দিলেও আগামী ৯ মে পৌর বিএনপির সম্মেলনের ঘোষণা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই খবর পেয়ে অপর গ্রুফের ৩ জন যুগ্ম আহ্বায়কসহ আহ্বায়ক কমিটির জরুরী মিটিং করেছেন। তারা ঘোষিত এক গ্রুপের সম্মেলনের তারিখ প্রত্যাখান করে কেন্দ্র ও জেলা কমিটির সিদ্ধান্তে অটল রয়েছেন। এ বিষয়ে জেলা বিএনপির তড়িৎ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।
স্থানীয় সুত্রে জানাযায়, ২০১৯ সালের ২ অক্টোবর হবিগঞ্জ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির  সিলেট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বারে কাউন্সিলের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা ও নবীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক কমিটি গঠন করে। কমিটি গঠনের পর থেকে উপজেলা বিএনপি ১৩টি কমিটি সফলভাবে সম্পন্ন করলেও পৌর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে ৯টি ওয়ার্ডে ১৮ টি কমিটি গঠন করে। এক গ্রুফের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমেদ চৌধুরী, বর্তমান আহব্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহব্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী,সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির সদস্য যুবরাজ গোপ প্রমূখ।
অপর গ্রুফের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির  যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহব্বায়ক ও বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির ১ম সদস্য  আনোয়ার হোসেন মিঠু, বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায় প্রমূখ।
বেশ কিছুদিন ধরে হবিগঞ্জ জেলা বিএনপি জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল করার জন্য প্রস্তুতি নেন এবং সে লক্ষ্যে বিভিন্ন উপজেলা কমিটি ইতিমধ্যে সফল ভাবে সম্পন্নও করেছেন। কিন্তু নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে বিপাকে রয়েছে জেলা বিএনপি। ইতিমধ্যে উপজেলা বিএনপির কাউন্সিলের একাধিক তারিখ নির্ধারন করলেও তা আর সফলতার মুখ দেখেনি। সর্বশেষ আগামী ৮ মে নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষনা করলে নবীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনের কোন তারিখ দেয়া হয়নি। উপজেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি নিয়ে মাঠে সরব রয়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার পৌর বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর বাসভবনে আয়োজিত এক ইফতার মাহফিলে পৌর বিএনপির আহ্বায়কসহ কমিটির একাংশের উপস্থিতিতে আগামী ৯ মে পৌর বিএনপির সম্মেলনের ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী, যুবরাজ গোপ, রসময় শীল, ভজন সরকার, সুন্দর আলী, জয়নাল আবেদীন, নুরুল আমীন, লুৎফুর রহমান মাখন  প্রমূখ নেতৃবৃন্দ । এই খবর ছড়িয়ে পড়লে পৌর বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  শুক্রবার বিকালে অপর গ্রুপ নবীগঞ্জ পশ্চিম বাজারস্হ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা করেছেন বলে জানাগেছে । এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন মিঠু, অরবিন্দু রায়, জয়নাল আবেদীন, ছালেক মিয়া, আলাউর রহমান, আতাউর রহমান চৌধুরী প্রমূখ । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে উত্তেজনা বিরাজ করছে উভয় গ্রুফের মধ্যে।  মিটিং পাল্টা মিটিং এবং জেলা কমিটির অনুমতি ব্যতিরেখে সম্মেলনের তারিখ ঘোষনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে জেলা বিএনপি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সম্মেলনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও সংঘাতের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষনরা মনে করছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন