editor
প্রকাশিত: 7:54 PM, January 8, 2022

বিয়ানীবাজার লাউতা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় নন্দিরফলে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জালাল উদ্দিনকে সভাপতি, নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, মজির উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, আহমদ সুহেলকে যুগ্ম সম্পাদক ও আবুল কালাম বলাইকে সাংগঠনিক সম্পাদক করে লাউতা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মো: আব্দুস সবুর, অহিদ আহমদ তালুকদার, এডভোকেট আহমদ রেজা, আখতার খান জাহেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল।
মাওলানা আব্দুল জলিলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত কাউন্সিলে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা আবাছ উদ্দিন, মইজুল হক বদর, এনাম উদ্দিন দিদার ও আফজাল হোসেন প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন