editor
প্রকাশিত: 10:03 PM, January 17, 2022

নুসরাতের নাচে একদিনেই এক কোটি ভিউ
ডেস্ক রিপোর্ট
প্রকাশের এক দিনেই এক কোটি শ্রোতার হৃদয় স্পর্শ করল লুইপার কণ্ঠে কলকাতার নায়িকা নুসরাত জাহানের ‘নাচ ময়ূরী নাচ’। স্বতঃস্ফূর্তভাবেই কোটি শ্রোতা গানটি গ্রহণ করে নিয়েছে। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে দুই বাংলায় ঝড় তোলা গানটি প্রকাশিত হয় রবিবার (১৬ জানুয়ারি)।
সংগীতশিল্পী লুইপার কণ্ঠে গানের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি গানের টিজারেই নেট দুনিয়ায় তোলাপাড় তোলা গানটি প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সর্বত্র।
সংগীতশিল্পী লুইপা বলেন, “একদিনেই এত শ্রোতা গানটি এভাবে গ্রহণ করবে ভাবতেই আনন্দ লাগছে। এর সমস্ত কৃতিত্ব পাওয়ার কাপল কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর। তাঁদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এমন একটি গান তারা আমাকে উপহার দিয়েছেন। নুসরাত জাহানের নাচে গানটি পরিপূর্ণতা পেয়েছে। নির্মাতাসহ গানের পেছনের সকলকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সম্প্রতি মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফর্মেন্সকে তার ক্যারিয়ারের সেরা কাজ বলেই মানছেন ভারতীয় গণমাধ্যম। নুসরাতও প্রচারণায় নেমেছেন।
গানটি প্রসঙ্গে এক ভিডিও বার্তায় নুসরাত বলেন, ‘ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেয়ার জন্য। তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কন্সেপশান এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আমার আরও অনেক কাজের দিকে তাকিয়ে।’
পুরো গানটি চিত্রায়িত হয়েছে মুম্বাইয়ে। এটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে