editor
প্রকাশিত: 6:09 PM, January 19, 2022

১নং লামাকাজী ইউনিয়নে নৌকার প্রার্থী ফয়ছল আহমদ’র গণসংযোগ
আসন্ন ৩১ জানুয়ারি বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কা পদ প্রার্থী মো. ফয়ছল আহমদ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দিনব্যাপী গণসংযোগ করেন।
বুধবার (১৯ জানুয়ারি) লামাকাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইশবপুর সহ বুরকী, আমজাফুর, মীরপুর এলাকার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ১নং লামাকাজী ইউনিয়ন, অনেক উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। সরকারের বরাদ্দ দেওয়ার পরেও এ এলাকায় উন্নয়ন হয়নি। তাই আমাকে আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে লামাকাজী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্ব্যাস্থ্য, শিক্ষা সর্ব ক্ষেত্রে আমি এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করবো। এক্ষেত্রে আপনাদের সহযোগীতা আমার প্রয়োজন বলে আমি মনে করি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সদস্য আফরোজ বকস্ খোকন, লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, যুব ক্রীড়া সম্পাদক ছয়ফুল আলম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, মছরব আলী, আব্দুল আহমদ, শিক্ষা সম্পাদক আতাউর রহমান, লুতফুর রহমান, জহির উদ্দিন, আকবর হোসেন, একলাছুর রহামন মেম্বার, সাবেক মেম্বার বেলাল আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান (নোমান), ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজল তালুকদার, আশরাফ আহমদ, মো. আল আমিন, মহি উদ্দিন, আলম উদ্দিন সহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক