editor
প্রকাশিত: 8:13 PM, January 23, 2022

কটালপুরের ভাসমান বেডে মিষ্টি লাউ চাষে সফলতা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেট অঞ্চলে ভাসমান বেডে শীতকালিন সবজি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। নিজেদের তৈরিকৃত ভাসমান বেডে বছরব্যাপী বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন। বিশেষ করে শীতকালিন সবজির মধ্যে মিষ্টি লাউ চাষে বেশি সফলতা পেয়েছেন কৃষকরা। প্রতিটি বেডে বছরে ৬ থেকে ৭ বার সবজি চাষ করেন তারা। এসব সবজির মধ্যে মিষ্টি লাউ একটু দীর্ঘ মেয়াদী থাকায় ফলন বেশি পাওয়া যায়। অনেকে বেডে উৎপাদিত লাউ বিক্রি করে মুনাফাও অর্জন করেছেন।
ফলে, মিষ্টি লাউ চাষে কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ।
সরেজমিনে দেখা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরের কৃষক নিজাম মিয়া ও বিলাল আহমদ পরিত্যক্ত ও নিচু জলাভূমিকে ব্যবহার করে ৫০টি ভাসমান বেডে অল্প খরচে সবজি চাষ করেছেন। এসব সবজির মধ্যে লাউ, মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, সিম, টেমেটো, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁরস সহ বিভিন্ন প্রকার সবজি ও মসলা রয়েছে। তবে সবচেয়ে বেশি ফলন হয়েছে মিষ্টি লাউ।
নিজেদের চাহিদা পুরণ করে স্থানীয়ভাবে বাজারজাত করতে পারবেন। আর এ সবজি সব ধরনের বিষমুক্ত থাকায় খাবারের তালিকায় ভাসমান বেডের সবজি সকলের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে।
বর্ষা মৌসুমে সিলেট অঞ্চলের বহু জমি পানিতে ডুবে যায়, নষ্ট হয়ে যায় কৃষকের তৈরিকৃত বীজতলা। নিজেদের উদ্যোগে কৃষকরা কলাগাছের ভেলা এবং কচুরিপানা দিয়ে বেড তৈরি করছেন। ভাসমান এসব বেডে চাষ করছেন লাউ, মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, সিম, টেমেটো, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁরস সহ বিভিন্ন প্রকার সবজি।
কৃষক বিলাল আহমদ জানান, বারি সিলেট (সগবি)’র সহযোগিতায় গত দু’বছর ধরে ভাসমান বেডে সবজীর চাষ করে আসছি। এ বছর ৫০টি বেডে লালশাক, পুইশাক, লাউ, সিম, মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, মুলা, ঢেঁড়স সহ বিভিন্ন ধরনের সবজি ও মসলার চাষ করেছি। এসব সবজির মধ্যে বারি মিষ্টি লাউ এর ফলন বেশি হয়েছে। তিনি বলেন, এ চাষে আমি খুব লাভবান হচ্ছি কারন বেড পদ্ধতির চাষে তেমন কোন খরচ নেই।
বেড তৈরির কৌশল কি তা জানতে চাইলে কৃষক বিলাল বলেন, প্রথমে পানির উপরে কলাগাছ অথবা বাঁশ বিছিয়ে বেড তৈরি করি। তার উপর কচুরিপানা তুলে বেড প্রস্তুত করা হয়। আর কচুরিপানা পচিয়ে তার উপরেই বিভিন্ন সবজি চাষ করে থাকি।
তিনি আরো জানান, বর্ষা বা বন্যার পানি যতই হোকনা কেনো বেডের উপরে রোপনকরা সবজি চারার কোন ক্ষতি হয়না। বেড পদ্ধতির আরেকটি গুন হচ্ছে, এতে কোন প্রকার সার এবং কীটনাশকও দিতে হয়না।
বেড কৃষকরা বলছেন, এক একটি বেডে বছরে ৭ থেকে ৮ বার সবজি চাষ করা যায়। এ ধরনের সবজি চাষে খুবই লাভবান হওয়া যায়। বর্তমানে অনেকেই বেড পদ্ধতিতে সবজি চাষ করতে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই) সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, সিলেটের বিভিন্ন এলাকার চাষাবাদের জমি অন্য জমির তুলনায় বেশ নিচু হওয়ায় বর্ষায় পানিতে ডুবে থাকে, তাই বেড পদ্ধতিতে কৃষিকাজে লাভের মুখ দেখবেন চাষিরা। জলাবদ্ধ ও বন্যাদুর্গত এলাকার কৃষকরা এধরনের ভাসমান বেডে সাড়া বছরই সবজি চাষ করতে পারেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, হবিগঞ্জের বানিয়াচং এলাকায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ ব্যাপক সাড়া পেয়েছেন। ভাসমান বেডে উৎপাদিত সবজির মধ্যে বারি মিষ্টি লাউ এর ফলন বেশি। যা কৃষকদের জন্য আশাব্যঞ্জক। কৃষকদের পাশে থেকে সব সময় পরামর্শ সহ সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছে বারি।
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)