editor
প্রকাশিত: 11:27 PM, March 9, 2022

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে দোয়া ও শোক সভা
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয় সম্পাদক মরহুম মো: সালাউদ্দিন’র মৃত্যুতে খাদিমনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রুহের মাগফেরাত কামনায় (৮ মার্চ) মঙ্গলবার রাতে শহরতলী ধোপাগুল এলাকায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রয়াত মো: সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আলমাছ ওলির ও রিয়াজ এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। তিনি বলেন মো: সালাউদ্দিনের মুত্যৃতে স্বেচ্ছাসেবকলীগ একজন ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীকে হারালো। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিতপ্র্রাণ সালাউদ্দিনের রাজনৈতিক কর্মকান্ড নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যকারী সদস্য প্রভাষক বদরুল আলম, সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি ইকলাল আহমদ, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক হানিফ আলি, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মো: শাহজাহান, যুগ্ম আহব্বায়ক লুৎফুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক কমিটির সদস্য ছোয়াব আলী, রিয়াজ আহমদ, মো: রুম্মান, আব্দুল হক, সাংবাদিক ইদ্রিছ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিক জাবের, লোকমান আহমদ, মামুন, জামাল মিয়া, মইন উদ্দিন, চাঁন মিয়া, ইয়ামিন আহমদ, যুবলীগ নেতা জিতু আহমেদ, ইরন শাহ, ইমরান আহমদ, ৩নং খাদিমনগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলমগীর হোসেন, ইসমাইল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জিল আহমদ, সাংগঠনিক সম্পাদক, মনির উদ্দিন, সালমান আল হারুন, হাফিজুর রহমান সাগর গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, কার্যকারী সদস্য ফাহিম আহমদ মিনজুর ধর্ম সম্পাদক হাফিজ আব্দুল গফফার, সদর স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াজ আহমদ, সিলেট সদর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যকরী সদস্য ইউনুস আলি, ৩নং খাদিমনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের শ্রমিক লীগের সহ সভাপতি আবুল বাদশা রকি প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন