editor
প্রকাশিত: 5:41 PM, March 10, 2022

কিডনী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে বিশ^ কিডনী দিবস পালন
নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সিলেটে বিশ^ কিডনী দিবস পালন করা হয়েছে। বিশ^ কিডনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) দিনব্যাপি কিডনী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ‘সুস্থ্য কিডনী সবার জন্য, জ্ঞানের সেতু বন্ধনে সাফল্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারকার বিশ^ কিডনী দিবস পালন করা হয়। কিডনী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো বিনামূল্যে উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, কিডনী রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, ও বর্ণাঢ্য র্যালি।
সিলেট শহরতলীর ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজিরগাঁওস্থ স্থানে প্রায় আড়াই বিঘা জমির উপর ১০০ কোটি টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট ২০০ শয্যার নির্মাণাধীন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে আড়াই শতাধিক মানুষকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, কিডনী রোগ নির্ণয়, ও চিকিৎসা পরামর্শ পরামর্শ দেয়া হয়। কিডনী ফাউন্ডেশন হাসপাতাল-এর অস্থায়ী শাখা উপশহর থেকে সকাল ১০ এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিশ^ কিডনী দিবস উপলক্ষে দিনব্যাপি নানান অনুষ্ঠানমালায় অংশ নেন কিডনী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. নজমুস সাকিব, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমেদ, শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মাজিদ, কো-অর্ডিনেটর মিসেস ফরিদা নাসরিন, সদস্য মোস্তফা শাহজামান চৌধুরী, ডা. হাসিনা চৌধুরী কেয়া, ইহতেমাম উদ্দীন মনজুর, মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আলী ইমাম ও ফাতেহা তাসনিম, উবায়েদ বিন বাসিত সুমন, প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল ও ম্যানেজার আতিকুর রহমান প্রমূখ।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে