editor
প্রকাশিত: 5:53 PM, March 12, 2022

সুনামগঞ্জে শেষ হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ, প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় এখনও শেষ হয়নি ফসল রক্ষা বেরী বাঁধের নির্মাণ। এর ফলে আগাম বন্যায় ফসলহানীর আতংকে দিন কাটছে লক্ষলক্ষ কৃষকের।
আজ শনিবার (১২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের ট্রাফিক পয়েন্টে ভোক্তভোগী কৃষকরা বিশাল মানববন্ধন করেন। বর্ধিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না করার কারণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষনা দেয় ‘ হাওর বাচাঁও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটি।
প্রায় ২ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন- গত ২৮ ফেব্রুয়ারীর মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদাররা বাঁধের নির্মাণ কাজ শেষ করেনি। এরপর আরো ১০দিন বর্ধিত করে পাউবো ও সংশ্লিষ্টরা। কিন্তু বর্ধিত সময় পাড় হয়ে যাওয়ার পরও বাঁধের নির্মাণ কাজ শেষ হয়নি।
বক্তরা আরো বলেন- পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধের অগ্রগতি ৮৩ ভাগ বললেও বাস্তবে ৫০ ভাগও হয়নি। তবে হাওরের ফসল রক্ষা বাঁধের সাথে জড়িতদের গাফিলতি ও লুটপাটের কারণে যদি ফসলহানীর ঘটনা ঘটে তাহলে ২০১৭ সালে মতো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আইনের মাধ্যমে প্রত্যেককে কাটগরায় দাড় করানো হবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী প্রদান করেন ভোক্তভোগী কৃষক ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিজন সেন রায়, আলী হায়দার, জিয়াউর রহমান, নজরুল ইসলাম, আব্দুল আজিজ, জয়নাল মিয়া, জিতু মিয়া, আনোয়ারুল হক, স্বপন দাস, চন্দন রায়, ফারুক আহমেদ, তুজাম্মিল হক নাছরুম, গোলাম মওলা, একরাম হোসেন প্রমুখ।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর