editor
প্রকাশিত: 5:56 PM, March 12, 2022

জাতীয় পার্টির মহাসচিবের সিলেট আগমন উপলক্ষে জেলা জাপার প্রস্তুতি সভা
আগামী ১৬ মার্চ জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী আলহাজ্ব মুজিবুল হক চন্নু এমপি সিলেট আগমন উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে ১২ মার্চ শনিবার বেলা ১১টায় সিলেট জজকোর্টের ২নং বার লাইব্রেরি হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, জকিগঞ্জ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক আলহাজ্ব কুনু মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, আলতাফুর রহমান আলতাফ, সাবেক সদস্য ও জেলা পরিষদের মেম্বার আশিক মিয়া, আব্দুর রহমান বারাকাত, জেলা সদস্য আলী হোসেন সরকার, মোঃ দৌলা মিয়া, ইরাজ আলী, মহানগর জাপার সাবেক যুগ্ম আহবায়ক মৌলভী আবুল কালাম দুলাল, মোঃ ইউসুফ সেলু ও মুরাদ আহমদ শাহীন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলার জাপার সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিশ্বনাথ উপজেলা জাপার সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী শিতাব আলী, সদস্য সচিব জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা জাপার সভাপতি ইসমাঈল আলী আশিক, সহ সভাপতি মাহমুদুর রহমান বাদশা, গেয়াইনঘাট জাপার সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরকার, ফেঞ্চুগঞ্জ জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা জাপা নেতা জামাল মেম্বার, আতিকুর রহমান আতিক, ছানাউর রহমান মুছা, শামীম উদ্দিন, মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক জাপার সাবেক আহবায়ক আবুল কালাম তাপাদার, যুগ্ম আহবায়ক এস.এম শামীম আহমদ, মহানগর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আফজাল হোসেন মান্না, জাপা নেতা আব্দুল মতিন রাজু, মারুফ আহমদ, জাক্কু আহমদ, আব্দুল মালেক, আব্দুল মতিন, মনির খান, দিলোয়ার হোসেন দিলু, মঈন উদ্দিন, রাবেল আহমদ, মানিক মিয়া প্রমুখ।
আগামী ১৬ মার্চ বুধবার সকাল ১০টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন