editor
প্রকাশিত: 6:33 PM, March 13, 2022

সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি হাবিব
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের যত অসঙ্গতি রয়েছে তা সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসে। বিশেষ করে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকরা এ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাদের বিচক্ষণ সাংবাদিকতা এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রার মাইল ফলক হিসেবে কাজ করছে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের আমন্ত্রণে ১২ মার্চ শনিবার রাতে কামালবাজারস্থ এমপি’র বাসভবনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি হাবিব এসব কথা বলেন।
মতবিনিময় শেষে এমপি হাবিবুর রহমান হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এমপি হাবিব দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমপি হাবিব সিলেট-৩ নির্বাচনী এলাকাসহ সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং দেশের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের পাশে থাকবো সবসময়।
এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সাবেক সভাপতি আজমল খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সিনিয়র সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সহ সভাপতি শিপন আহমদ, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরিফ আহনদ, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক সাহাদ শাহেদ আহমদ শান্ত, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, আজমল আহমদ রোমন, এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য মোঃ দুলাল হোসেন, মোঃ রফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে