editor
প্রকাশিত: 2:47 PM, March 17, 2022

১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি ও জালিয়াতি মামলা
ডেস্ক রিপোর্ট
সিলেট নগরীর শেখঘাট শুভেচ্ছা ২৫০’র বাসিন্দা মৃত মুহিবুর রহমানের পুত্র ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় চাঁদাবাজী ও জালিয়াতি এবং প্রতারণা মামলা দায়ের করেছেন নগরীর শেখঘাট শুভেচ্ছা ২৯৭’র বাসিন্দা মৃত মম্বশির আলীর পুত্র আমেরিকা প্রবাসী র্ফরুখ আহমদ (মনির মিয়া)’র পক্ষে আজম আলী। কোতোয়ালী থানা সিআর মামলা নং- ৩২৪/২০২২, স্মারক নং-১৮৪।
মামলা সূত্রে জানা যায়, নগরীর শেখঘাট এলাকায় আমেরিকা প্রবাসী র্ফরুখ আহমদ’র মালিকাধিন একটি দোকান কোঠা আত্মসাতের উদ্যোশে যুবলীগ নেতা শামীম আহমদ ক্ষমতার অপব্যবহার করে ২০১৫ সালের ১ জানুয়ারি একটি জাল ভাড়াটিয়া চুক্তিনামা করেন। যা দিয়ে তিনি একটি ট্রেড লাইন্সেস, ফায়ার লাইন্সেস ও বিদ্যুতের লোড বাড়ানোর জন্য বিদ্যুতে অফিসে গিয়ে আবেদন করেন।
এই ঘটনায় আমেরিকা প্রবাসী র্ফরুখ আহমদের পক্ষে আজম আলী বাদি হয়ে গত ১৪ মার্চ একটি প্রতারনা, জালিয়াতি ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি থানা পুলিশ শাহিনুর রহমান শাহিন নামে একজনকে আটক করে।
যুবলীগ নেতা শামীম আহমদ, যুবদল নেতা নাজমুল ইসলাম রিপন ও শাহিন ক্ষমতার প্রভাব দেখিয়ে আমেরিকা প্রবাসী র্ফরুখ আহমদকে মোবাইল ফোনের মাধ্যমে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং না দিলে বাংলাদেশে আসলে তাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসেছে।
ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের বিরুদ্ধে রয়েছে অনেক ধরনের অভিযোগ। তার বিরুদ্ধে অস্ত্র মামলা, কাজিরবাজারে চাঁদাবাজি মামলা, শেখঘাটের লাকি হত্যা মামলা, ডেসটিনি কোম্পানীর জায়াগা দখল করে জাল চুক্তি করে ভাড়া প্রদানসহ সাধারণ মানুষকে হয়রানী অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ভোক্তভূগিরা সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মুশফিক জায়গীদারের কাছে এধরনের চাঁদাবাজাকে অবিলম্বে দল থেকে বহিস্কারের। সেই চাঁদাবাজী, প্রতারণা ও জালিয়াতি করে দলের সুনাম নষ্ট করছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করলে দলের পদকে অপব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্যাতন নীপিড়ন চালিয়ে যাবে।
এবিষয়ে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, যুবলীগের কোন সন্ত্রাসীদের জায়গা নেই। যারা অপরাধের সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যভস্থা গ্রহণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন