editor
প্রকাশিত: 7:39 PM, December 29, 2021

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: নিশারুল আরিফ
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর এই স্বাধীনতা অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা হয়েছে। স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সব তথ্য ও প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। তিনি সংশ্লিষ্টদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখা আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও অংশুমান দত্ত অঞ্জুন এবং নন্দিতা দত্তের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. আকমল আলী, সাবেক এমপি মো. মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু সহ আরো অন্যান্যরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মুক্তিযুদ্ধ উৎসব। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে