editor
প্রকাশিত: 4:20 PM, April 4, 2022

গুম হওয়া দিনারের পরিবারে পাশে সিলেট মহানগর বিএনপি
ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ গুমের ১০ বছর হওয়ায় গুমকৃত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর বিএনপি। রোববার রাতে নগরীর উপশহরস্থ ইফতেখার আহমদ দিনারের বাসায় যান মহানগর বিএনপি নেতৃবৃন্দ। এসময় দিনারের বাবা ডা: মঈন উদ্দিন সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দিনারের পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারকে ধৈর্য্যধারণের আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সকল গুম রহস্যের উদঘাটন হবে। জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সদস্য আক্তার রশিদ চৌধুরী, মহানগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, মহানগর যুবদলের সদস্য মীর্জা সম্রাট ও নাজিম উদ্দীন এবং ২২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন