editor

প্রকাশিত: 5:49 PM, April 2, 2022

সিলেট প্রেসক্লাবে মেয়র আরিফ : সুস্থ সাংস্কৃতি চর্চার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব

সিলেট প্রেসক্লাবে মেয়র আরিফ : সুস্থ সাংস্কৃতি চর্চার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব

সিলেট প্রেসক্লাবে মেয়র আরিফ : সুস্থ সাংস্কৃতি চর্চার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন শিশুদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। সমাজ ব্যবস্থায় তাদের দৃষ্টিশক্তির ইতিবাচক পরিবর্তনে সাংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত সাংস্কৃতি চর্চা করতে হবে। আজকের শিশুদের সঙ্গীত ও কবিতা আবৃত্তিসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জড়িত থাকার পরিবেশ তৈরী করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সিলেট প্রেসক্লাব সদস্যদের সন্তানদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এধরণের আয়োজন আগামীতেও অব্যাহত রাখার জন্য ক্লাব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীরমুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে সংস্কৃতি কর্মীরা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন। কেউ গীতিকার হিসেবে, কেউ কন্ঠশিল্পী হিসেবে কেউ লেখনির মাধ্যমে যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।

শনিবার দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির ও সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার। স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক শাহ মুজিবুর রহমান জকন। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য মুনশী ইকবাল।

উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়ছল আলম, মো. দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, ফারুক আহমদ, শাহ মো. কয়েছ আহমদ, দিগেন সিংহ, সিন্টু রঞ্জন চন্দ, শেখ আব্দুল মজিদ, আবুল কালাম কাওছার, মাধব কর্মকার, অনিল কুমার পাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন সিলেট প্রেসক্লাবে প্রথমবারের মতো সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফলে অংশগ্রহণকারীর সংখ্যা কম হলেও আগামীতে এই সংখ্যা বৃদ্ধি পাবে। নিয়মিত এই প্রতিযোগিতা অব্যাহত রাখতে ক্লাব সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি।

সাংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন অর্শি রুদ্র পাল, তাসনিয়া তাসনিম উষা, তাপাদার জান্নাতুল জাহরা মেহরিন, মেঘদীপা আহমাদ, শেখ মালিহা মারিয়াম, জান্নাতুল ফেরদৌসী নোহা, মায়মুনা রহমান ফাবিহা, আহমেদ ফাইয়াজ ঋদ্ধ, তাহসিন ইসলাম ফাহী, অর্পন রুদ্ধ পাল ও জান্নাতুল ফেরদৌসী নুসরাত। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে