editor
প্রকাশিত: 6:30 PM, December 31, 2021

গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবকারীরা চক্রান্তকারী : গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে গ্যাস, বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধা ৬ টায় বন্দরবাজারস্থ পাকশী রেন্টুরেন্টে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
গ্যাস, বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ড: রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য।
সভায় বক্তারা গত ২৩ ডিসেম্বর ২০২১ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বাজেট ব্যবস্থাপনা সম্পদ কমিটির বৈঠকে গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ করার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলা হয় করোনাকালের এই দূর্দিনের গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির যারা সুপারিশ করেছেন তারা মূলত হয় চক্রান্তকারী নয়তো দূর্নীতিবাজদের দোসর। অর্থনৈতিক টানা পোড়োনে দেশের জনগণ আজ খুবই জর্জরিত। সাফকথা কোন অবস্থাতেই এই দাম বাড়ানোর প্রক্রিয়া গ্রহণ যোগ্য হবে না।
শীর্ষ দূর্নীতিবাজ, ঋণখেলাপী, বিলখেলাপী, ব্যাংক ডাকাত ও আয়ের সাথে অসঙ্গতিহীন কোটিপতিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাস ও বিদ্যুতের খাতে ভর্তুকি দেওয়ার দাবী আজ গণদাবীতে পরিণত।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত পানির বিল বাতিলের দাবীতে আন্দোলনরত সংগ্রামী নাগরিকবৃন্দদের নিয়ে সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর বক্তব্য খুবই আপত্তি ও অপমানজনক। অনতিবিলম্বে পানির বর্ধিত বিল প্রত্যাহারের ঘোষণা নগরবাসীর দ্রুত দেখতে চাই।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ডাঃ অরুন কুমার দেব, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, আমিরুল হোসেন চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, সরোজ ভট্টাচার্য্য, যুব নেতা ইমাম হোসেন, আব্দুল কাইয়ুম জুয়েল, রতন তালুকদার, নুরুল ইসলাম জিতু, মুহিবুর রহমান, মঈনুল হক স্বাধীন, সন্তুষ দেব প্রমুখ।
সভায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহায়বক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য রফিকুর ইসলাম শিতাবের ছেলের আশু রোগমুক্তি এবং লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন