editor
প্রকাশিত: 8:41 PM, January 13, 2022

বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলায় পরিনত হয়েছে : অধ্যাপক জাকির হোসেন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের বিশেষ পাঠচক্রে প্রধান অতিথির বক্তব্যে হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেগুলো প্রধানমন্ত্রী পূরণ করতে যাচ্ছেন। সেজন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবে রূপ নিচ্ছে। বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়ে আধুনিক দেশ হিসেবে বিশ্বে আবির্ভুত হয়েছে। এতে দেশের মানুষের কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি পেয়েছে।
১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীতে অবস্থিত হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জাকির হোসেন বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করায় একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা পরিপূর্ণ হয়ে উঠে।
হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান ইব্রাহীম আহমদ জেসির সভাপতিত্বে ও নির্বাহী সচিব সোহানুর আলী মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি, প্রভাষক রণবীর চৌধুরী, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান, সিলেট মহানগর যুবলীগ নেতা সামন্ত ধর, সিরাজুল ইসলাম মিরাজুল, মামুন আহমদ, হৃদয়ে ৭১ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুর রহমান মফি, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ, সৈয়দ আশরাফ হোসেন এমাদ, শহিদুল ইসলাম, গালিব চৌধুরী, সৈয়দ এমদাদুল হক ফাইম, আহমেদ ফাইম, ইবনে সানী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১