editor
প্রকাশিত: 11:48 AM, January 14, 2022

বিশ্বজুড়ে একদিনে শনাক্ত ৩১ লাখ ৭৫ হাজার
ডেস্ক রিপোর্ট
বিশ্বজুড়ে আবারও তাণ্ডব শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। হু হু করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন।
এই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৯ জনের। এ নিয়ে বিশ্বে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৮১১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৭৬৬ জন।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৬৯ জনের। আর আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬ হাজার ৪৯৩ জন।
গত একদিনে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ৩ লাখ ৫ হাজার ৩২২ জন। এই সময়ে ফ্রান্সে ২২৫ জনের মৃত্যু হয়েছে ।
এদিন মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ৭৪০ জন। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৫।
মৃত্যুর দিক দিয়ে গত ২৪ ঘণ্টায় তৃতীয় অবস্থানে পোল্যান্ড ৪৮১ জন। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৭৮ জন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে