editor
প্রকাশিত: 11:46 PM, December 27, 2021

অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধু হত্যাকা-ের পর থেকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন সেসব এখন অতীত। তবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা অনেক সময় সহজ হলেও তা রক্ষা করা খুবই কঠিন। তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।
তিনি আরো বলেন অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতা সুফল ভোগ করছে। বিশ্বের কাছে দারিদ্রমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি (২৭ ডিসেম্বর) সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফ এর সভাপতিত্বে এবং যুগ্ম-পরিচালক সিতাংশু শেখর রায় ও উপ-পরিচালক হুমায়রা জাহান রুপুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক একেএম এহসান, আব্দুল হাসিব, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের পর সভায় শুভেচ্ছা বক্তব্যে আগত অতিথি সহ সকলকে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন মহাব্যবস্থাপক রূপ রতন পাইন।-বিজ্ঞপ্তি
4 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
5 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
6 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
1 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
5 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
7 স্টাফ রিপোর্টার: 5 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
6 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।