editor
প্রকাশিত: 7:10 PM, January 5, 2022

গোয়াইনঘাট তোয়াকুল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে কঠিন ক্রান্তিকাল অতিবাহিত করছে। ফ্যাসিবাদী সরকার আমাদের মায়ের মতো নেত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অথচ সরকার তাকে বিদেশে যেতে বাধা প্রদানের মাধ্যমে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই বাকশালী সরকারের কাছে আইন ও মানবাধিকারের কোন মূল্য নেই। এদের পতন ছাড়া জাতি মুক্তির কোন পথ খোলা নেই। তাই এই স্বৈরাচারী সরকারকে হঠাতে সকল স্তরের জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য খায়রুল আমিনের পরিচালনায় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল কাদিরকে সভাপতি, শামসুদ্দিন আল আজাদকে সাধারন সম্পাদক, আব্দুন নুরকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল আলিমকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও খায়রুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে তোয়াকুল ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক হাজী ওসমান গনি। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী গোয়াইনঘাট উপজেলা আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম শাহপরান, জসিম উদ্দিন ও খালেদ আহমদ।
কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ময়না মিয়া, সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আলীম, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হুসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জিয়া উদ্দিন, মরতুজ মেম্বার, বিলাল উদ্দিন, খায়রুল আমিন কন্টাই, আমান উল্যাহ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদ সাজু ও ছাত্রদল নেতা রুহুল আমিন প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন