editor

প্রকাশিত: 11:13 PM, December 30, 2021

সিলেটে আ.লীগের আরও ১৩ বিদ্রোহী বহিষ্কার

সিলেটে আ.লীগের আরও ১৩ বিদ্রোহী বহিষ্কার

সিলেটে আ.লীগের আরও ১৩ বিদ্রোহী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের এক উপজেলায় ১৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন।
বহিষ্কারাদেশে বলা হয়, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিলেটের কানাইঘাট ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু বাছিত, একই ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোমিন চৌধুরী মুহিন, ৪নং সাতবাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর, ৬ নং কানাইঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন বাবুল মুহুরী, একই ইউপিতে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এনামুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি আওয়ামী লীগের সদস্য বাবুল রানা চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল রানা চৌধুরী, একই ইউনিয়নে দলের আইন বিষয়ক সম্পাদক খালেদ হাসান তারেক, একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সাগর।

এর আগে সিলেটের আরও ৪ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তারা হলেন—সিলেটের জকিগঞ্জ ১নং বারহাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪নং খলাছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান লস্কর।

এরও আগে সদস্য সমাপ্ত বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী ইউপির ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতা, উপজেলার মাথিউরা ইউপিতে বিদ্রোহী প্রার্থী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম বাবুল, উপজেলার তিলপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিবেকানন্দ দাস এবং লাউতা ইউপিতে নৌকার বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ গৌছ উদ্দিন।

এছাড়া গত ১৬ ডিসেম্বর আরও দুজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন—সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় লক্ষীপাশা ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী মাতাব উদ্দিন জেবুল। অপরজন হলেন উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নৌকার বিদ্রোহী প্রার্থী এম কবির উদ্দিন।

নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর। তবে ভোট গ্রহণের তারিখ ৫ জানুয়ারিই বহাল থাকছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন