editor

প্রকাশিত: 8:36 PM, December 22, 2021

শাহজালাল-শ্রী চৈতন্যের পূণ্যভূমি সিলেটে বাংলাদেশ সমাচার’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শাহজালাল-শ্রী চৈতন্যের পূণ্যভূমি সিলেটে বাংলাদেশ সমাচার’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শাহজালাল-শ্রী চৈতন্যের পূণ্যভূমি সিলেটে বাংলাদেশ সমাচার’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ ডিসেম্বর, বুধবার। এদিন বহু আন্দোলন সংগ্রামের সুতিকাগার হযরত শাহজালাল (রহঃ)-শ্রী চৈতন্যের পূণ্যভূমিখ্যাত আধ্যাত্মিক রাজধানী সিলেটে উদযাপিত হলো সারাবিশ্বের বাংলাভাষী মানুষের মুখপত্র জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শুভ জন্মবার্ষিকীর আরম্ভপূর্ণ মহতি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি মোঃ আব্দুল মুক্তাদির, বঙ্গঁবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ রায়হান উদ্দিন, দৈনিক সিলেট বাণীর সিনিয়র সাবেক স্টাফ রিপোর্টার মোঃ শামছু মিয়া, দৈনিক সবুজ নিশান’র সিলেট ব্যূরো প্রধান শহীদ আহমদ খান, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি জাবেদ এমরান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালাশ টিভির ক্যামেরাপার্সন লিমন আহমদ, মোঃ সেলিম।
বাংলাদেশ সমাচার পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি শাহাদাত চৌধুরী, হবিগঞ্জের প্রতিনিধি মোঃ মুহিবুর রহমান, সিলেটের বিষু দেবনাথ, তোফায়েল আহমদ, ফটো সাংবাদিক আকমল হোসেন সুমন প্রমুখ।
বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট বিভাগের আয়োজনে এ মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পত্রিকার সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক মোশারফ হোসেন খান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন-বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেটে কর্মরত সাংবাদিকরা।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা, বাংলাদেশ সমাচার’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আগত সাংবাদিক ও সকল অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পত্রিকার প্রধান কর্ণধার বিশিষ্ট গবেষক, কবি, সাহিত্যিক, গীতিকার, সংগীত শিল্পী, সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান স্যারের সু-স্বাস্থ্য কামনা করেন।
অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করে আমরা সকলেই আনন্দিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশ সমাচার প্রগতির সম্মুখ প্রাণে এগিয়ে যাগ এই কামনা করি আমরা। এই সংবাদপত্র বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপনের বাংলাদেশ বিনির্মানে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। শেষে সভার সভাপতি মোশারফ হোসেন খান প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে পত্রিকার ব্যাপারে সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর পরিসমাপ্তি টানা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে