editor
প্রকাশিত: 7:25 PM, December 24, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে হাড়িয়ে যাচ্ছে দেওছড়া জলাশয়ে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনঊষার ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত (দেওছড়া) খাল। অনাবৃষ্টিতে উজানের পানি কমে যাওয়া এবং খালে পাহাড়ি পলি বালু জমাট, দখল ও দূষণের কারণে হারিয়ে যাচ্ছে একসময়ে অতিথি পাখির আবাসস্থল দেওছড়া (খাল)। স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রত সময়ে খাল ও জলাশয় খননের।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর ও পতনঊষার ইউনিয়নের কেছুলুটি ও ধূপাটিলা গ্রামের মাঝ দিয়ে পাহাড়ি দেওছড়া (খাল) গিয়ে লাঘাটা নদীতে পতিত হয়েছে। প্রায় দশ কি.মি. দীর্ঘ এবং ত্রিশ ফুট প্রস্থের পাহাড়ি দেওছড়াটি এখন আট থেকে দশ ফুট প্রস্থে পরিণত হয়েছে। ঝোপ-জঙ্গল ও লতা পাতায় ভরাট হয়ে যাওয়া জলাশয়টি বিলিন হওয়ার পথে।
একসময় ছয় থেকে সাত ফুট গভীরতা থাকলেও বর্তমানে ছড়ায় দুই থেকে তিন ফুট গভীরতা রয়েছে। ওই এলাকায় শতাধিক কৃষক ছড়া ও জলাশয়কে কৃষি চাষাবাদের সহযোগী হিসেবে ব্যবহার করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, একসময় দেওছড়াটি জলজ প্রাণির একটি আবাসস্থল ছিল, এখান থেকে বিপুল পরিমাণে দেশীয় মাছ আহার করা হতো, শীত মৌসুমে অতিথি পাখির অভয়াশ্রম তৈরি হত। তবে লতাপাতা, ঝোপ জঙ্গল ও পলি বালি জমে ছড়াটি প্রায় ভরাট হয়ে যাওয়ার কারণে অতিথি পাখিরা এখন আর আসেনা।
ধূপাটিলা গ্রামের আব্দুল মতিন বলেন, দেওছড়ার বিলে প্রত্যেক বছর শীতের সময়ে হাজার হাজার অতিথি পাখি আসতো। ভোরে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙতো। এখন আর অতিথি পাখি আসেনা। এক সময় প্রচুর দেশীয় মাছও পাওয়া যেতো এখন আর পাওয়া যায় না। বর্তমানে লতাপাতা জমে খাল ভরাট হয়ে গেছে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, এই স্থানটি পাখি ও মাছের জন্য একটি অপরুপ স্থান বলে শুনেছি। দেওছড়াটির ওই স্থান সংস্কার ও খননের মাধ্যমে পাখির আবাসস্থল ও মাছের বিচরন ভূমি বৃদ্ধি করা যেতে পারে। এটি খননের জন্য ইতিপূর্বে উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনাও পাঠানো হয়েছে।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে স্থানটি সরেজমিনে ঘুরে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, পূর্বে প্রস্তাবনা পাঠানো হলেও সেটি অনুমোদন হয়নি। তবে উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে দেওছড়ার ওই জলাশয়টি সংস্কার করে পানি সরবরাহের জন্য চেষ্টা করবো।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে