editor
প্রকাশিত: 5:10 PM, January 3, 2022

সিলেট থেকে আবার বিমান যাবে চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
আবারও চালু হচ্ছে বিমানের সিলেট-চট্টগ্রাম ফ্লাইট। আগামী ৮ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে দুদিন সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান যাবে চট্টগ্রামে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমান জানায়, ৮ জানুয়ারি থেকে সপ্তাহের শনিবার ও বুধবার সিলেট-চট্টগ্রাম ফ্লাইট চালু হবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দুইদিন বেরা সোয়া ১১টায় ফ্লাইট ছেড়ে আসবে সিলেটে। ১২টা ৩৫ মিনিটে ফ্লাইটটি পৌঁছাবে সিলেটে।
দুপুর ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।
সিলেট থেকে চট্টগ্রামে যেতে বা সেখান থেকে সিলেটে আসতে সর্বনিম্ন ভাড়া ৪২০০ টাকা বলে জানিয়েছে বিমান। অবস্থার পরিপ্রেক্ষিতে এ ভাড়া বাড়তেও পারে।
প্রসঙ্গত, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হয়। তবে করোনাভাইরাস মহামারির ব্যাপকতায় সে বছরের এপ্রিলেই বন্ধ হয়ে ফ্লাইট। পরিস্থিতি অনুকূল থাকায় এখন আবার ফ্লাইট চালু হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে