editor
প্রকাশিত: 6:29 PM, January 28, 2022

ধর্মীয় প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেন আল্লাহ তাদের আয় রোজগারে বরকত দান করেন : এমপি হাবিব
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছে। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেন, আল্লাহ তাঁদের আয়-রোজগারে বরকত দান করেন। বর্তমানে দেশে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি মসজিদ সম্প্রসারণের প্রয়োজন হয়ে পড়েছে। তাই এই মহতি কাজে ধর্মপ্রাণ প্রত্যেকের এগিয়ে আসা উচিত।
এমপি হাবিবুর রহমান হাবিব ২৮ জানুয়ারি শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের লালারগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মসজিদের মোতওয়াল্লি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সেক্রেটারি, উপজেলা আওয়ামী লীগ নেতা বশির মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম। বক্তব্য রাখেন তেতলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক মিয়া, প্রবাসী ফুরুক মিয়া, কামালবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল মিয়া প্রমুখ।
প্রধান অতিথি এমপি হাবিব মসজিদটি নির্মাণপ্রকল্পে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান বরাদ্দের আশ্বাস দেন।
উল্লেখ্য, নির্মিতব্য মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক