editor

প্রকাশিত: 4:13 PM, March 3, 2022

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

2

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ৪ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে নগদ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান ও ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ কমিটির মৃত্যুবরণকারী ৪ পরিবারের প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দিলোয়ার হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, মকবুল হোসেন বাদল ও শাহ রিপন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন বেসিক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- এর আগে ইউনিয়নের পক্ষ থেকে মৃত্যুবরণকারী প্রায় ২৮ টি পরিবহন শ্রমিক পরিবারের মাঝে কয়েক ধাপে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। এই আর্থিক অনুদান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। ভবিষ্যতে আরো শ্রমিক পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদানের পরিকল্পনা ইউনিয়নের রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, পরিবহন শ্রমিকরাও আমাদের স্বজন। তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাদের বিপদে আপদে আমাদের এগিয়ে আসা উচিত। সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে অবহেলিত শ্রমিকরা একটু সুখী জীবনযাপন করতে পারবে। তাদের সন্তানরাও লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করছে। তাদেরকে অনুপ্রাণিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিক অনুদানের মাধ্যমে মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবার উপকৃত হবে। আর সংবর্ধনার ফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

7 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

5 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

2 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
3