editor

প্রকাশিত: 10:14 AM, March 4, 2022

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপায় খুঁজতে কাজ করতে আগ্রহী বাংলাদেশ

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপায় খুঁজতে কাজ করতে আগ্রহী বাংলাদেশ

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপায় খুঁজতে কাজ করতে আগ্রহী বাংলাদেশ

3

ডেস্ক রিপোর্ট
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে র্যাব ও এর কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপায় ও পন্থা বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ইচ্ছুক।

গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ জাতিসংঘে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে কংগ্রেসের একজন নারী ও একজন পুরুষ সদস্যের সঙ্গে বৈঠককালে তিনি এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের সমর্থনও চেয়েছেন।

3

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৮ ফেব্রুয়ারি কংগ্রেস সদস্য গ্রেস মেং এবং ১ মার্চ টম ল্যান্টোস মানবাধিকার কমিশনের কো-চেয়ার কংগ্রেস সদস্য জেমস পি. ম্যাকগোভার্নের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

র্যাব ও এর সাতজন বর্তমান ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মার্কিন আইনপ্রণেতাদের বলেন, বাংলাদেশ র্যাব সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো খণ্ডন করতে প্রস্তুত।

3

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে র্যাব সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, মাদক ও মানবপাচার এবং অন্যান্য অপরাধ মোকাবিলায় বাংলাদেশের সর্বাধিক যোগ্য ও কার্যকর আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আবির্ভূত হয়েছে।

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের যে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে সে বিষয়েও ব্রিফ করেন। এ সময় দুই আইনপ্রণেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

8

ড. মোমেন রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো মানবিক ও রাজনৈতিক সমর্থন এবং কোভিড ভ্যাকসিন পাঠানোর বিষয়টিও এ সময়ে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি রাখাইন রাজ্যে নিরাপদ ও নিশ্চিত পরিবেশ সৃষ্টির জন্য এবং জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের জন্মভূমিতে ফিরিয়ে নিতে সম্ভাব্য সকল উপায়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে, মার্কিন আইনপ্রণেতাদের প্রতি অনুরোধ জানান।

এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার প্রশংসা করে মার্কিন আইনপ্রণেতারা বলেন, তারা এ ব্যাপারে তাদের প্রচেষ্টা অব্যহত রাখবেন।

7

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের গুরুত্বের বিষয়টি তুলে ধরে আগামী দিনগুলোতে এই অংশীদারত্ব আরও গভীর হবেন বলে আশাপ্রকাশ করেন।

ড. মোমেন ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর পূর্তি উদযাপনকালে বাংলাদেশ সফরের জন্য উভয় আইনপ্রণেতা ও কংগ্রেস প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

4 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

6 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

7 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
4