editor
প্রকাশিত: 12:55 PM, March 6, 2022

৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ : সিলেটের জেলা প্রশাসক
সিলেট জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্দের চেতনা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার (৫ মার্চ) বিকাল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্ত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সুখী সমৃদ্ধি দেশ গঠনের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, পদক প্রাপ্ত বেগম রোকেয়া, সিলেট জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ।
অনুষ্ঠনে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রুকেয়া বেগম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য আমাতুজ জহুরা রওশন জেবিন রুবা। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে