editor
প্রকাশিত: 1:09 AM, April 6, 2022

‘ফ্রিল্যান্সার নাদিয়া’ হয়ে আসছেন মেহজাবীন
ডেস্ক রিপোর্ট
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চ্যালেঞ্জিং চরিত্রে তার জবাব নেই। ভিন্ন ভিন্ন সব চরিত্রে প্রতিনিয়তই দর্শকদের মন জয় করে নিচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘সাবরিনা’। নারীপ্রধান এ সিরিজটিতে একজন চিকিৎসকের ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকদের কাছ থেকে দারুণ সব প্রতিক্রিয়া পাচ্ছেন মেহজাবীন, কুড়াচ্ছেন প্রশংসাও। সেই রেশ কাটতে না কাটতেই আবারো নারীপ্রধান গল্পের সঙ্গে নিজেকে যুক্ত করলেন অভিনেত্রী। এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে নিয়ে নির্মাণাধীন টেলিফিল্মে অভিনয় করছেন মেহজাবীন। এ টেলিফিল্মের নাম ‘ফ্রিল্যান্সার নাদিয়া’।
তরুণ লেখক রাহিতুল ইসলামের উপন্যাস থেকে এটি নির্মাণ করছেন পরিচালক ইমরাউল রাফাত। টেলিফিল্মটির নাম ভূমিকাতেই অভিনয় করছেন মেহজাবীন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ ও অভিনেত্রী শামীমা নাজনীনসহ অনেকে। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই টেলিফিল্মে বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এর গল্পে দেখা যাবে, শ্বশুরবাড়ির নানা সমস্যায় জর্জরিত নাদিয়া, আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ করা শুরু করেন। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত! আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গের বব (বেজড অন বুক) সিজন ২-এ জনপ্রিয় বই থেকে গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম নির্মিত হয়েছে। তারই একটি ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। জানা যায়, এই ঈদে প্রচার হওয়ার কথা রয়েছে ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে