editor
প্রকাশিত: 11:11 AM, December 1, 2022

সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা কৃষ্ণা সূত্রধর সংবর্ধিত
সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৃষ্ণা সূত্রধরের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ৩০ নভেম্বর বুধবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের সাধুবাজারস্থ সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গুলরেজ ইয়াসমিন এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তৌফিক বকস লিপন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরাই হচ্ছেন জাতি গড়ার কারিগর। তাদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের ফলে একটি জাতি তথা দেশ শিক্ষা ক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানে আমাদের সকলকে আন্তরিক হতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামিয়া তানরীম ও সামিনা আক্তার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান ও মুসলিমা বেগম।
বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী শিক্ষিকা কৃষ্ণা সূত্রধর, সহকারী শিক্ষিকা লিলা রাণী দাশ, সেলিনা বেগম, রাজিয়া সুলতানা, জামিয়া ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থী ফারিয়া সুলতানা। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সহকারী শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা কৃষ্ণা সূত্রধরকে সম্মানন স্মারক সহ উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন