admin

প্রকাশিত: 12:58 AM, July 30, 2024

জুলাইতে রেমিট্যান্সে ধস

জুলাইতে রেমিট্যান্সে ধস

অর্থনৈতিক রিপোর্টার
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অস্থির হয়ে ওঠে পুরোদেশ। পরিস্থিত নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ সময়ে ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। ফলে আন্তর্জাতিক লেনদেন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যাংকিং খাত। এমন পরিস্থিতিতে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসা বাধাগ্রস্ত হওয়ায় তা নেমে এসেছে অর্ধেকে। এটা দেশের অর্থনীতিতে বড় ধাক্কা। চলতি মাসের প্রথম ১৮ দিনে এসেছিল ১৪২ কোটি ২০ লাখ ডলার। আর ১৯ থেকে ২৪শে জুলাই ৬ দিনে এসেছে মাত্র ৭ কোটি ৮০ লাখ ডলার, যা একদিনের আয়ের চেয়েও কম।

এ ছাড়া ২১ থেকে ২৭শে জুলাই সময়ে রেমিট্যান্স এসেছে মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট না থাকায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের ব্যাংকিং খাত। প্রবাসীরা তাদের আয় ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেনি। তাদের আশঙ্কা, রেমিট্যান্সের বড় একটি অংশ হুন্ডিতে চলে যেতে পারে। যদিও বিশ্লেষকদের দাবি, নানা ধরনের প্রোপাগাণ্ডায় কমতে পারে প্রবাসী আয়।

তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে প্রথম ১৩ দিনে আসে ৯৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার এবং ১৪ থেকে ২০শে জুলাই ৭ দিনে আসে ৪৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭শে জুলাই তা নেমে দাঁড়ায় ১৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলারে। এর আগে প্রথম ২৪ দিনে ১৫০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে দৈনিক রেমিট্যান্স এসেছে গড়ে ৭ কোটি ৯০ লাখ ডলার। তবে এই ধারাবাহিকতার পতন হয়েছে ১৯ থেকে ২৪শে জুলাই পর্যন্ত।

হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। এটি আগের মাস জুনের চেয়ে কম। জুনে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার। ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ ডলার।
২০২৩ সালের জুলাইয়ে প্রবাসীরা ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান, এ বছর যার তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলা সহিংসতার কারণে গত ১৯ থেকে ২৪শে জুলাই ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়, এই সময়ের মধ্যে মাত্র একদিন ব্যাংক খোলা ছিল। এরইমধ্যে দেশের অস্থিরতা নিয়ন্ত্রণে ১৯ই জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। আবার ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় অনলাইন লেনদেনও বন্ধ ছিল। ২৪শে জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য ব্যাংক খোলা হয়। ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাতে পারেননি। এরই প্রভাব পড়ে পুরো মাসের প্রবাসী আয়ে।

প্রবাসীরা এক ডলারের বিপরীতে ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা পেয়ে থাকেন। এর সঙ্গে প্রণোদনা পান ২.৫০ শতাংশ হারে। দেশে দুই বছরের বেশি সময় ধরে চলছে ডলার সংকট। পরিস্থিতির উন্নতি না হয়ে ধীরে ধীরে আরও অবনতি হচ্ছে। এরই মধ্যে যোগ হয়েছে প্রবাসীদের মধ্যে ‘রেমিট্যান্স শাটডাউন’ এর ব্যাপক প্রচারণা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর নির্বিচার গুলিতে কয়েকশ’ নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে দেশে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা শুরু হয়েছে। এতে সরকারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত সপ্তাহে দেশে দেশে রেমিট্যান্স প্রবাহে ব্যাপকভাবে কমে যাওয়ার ঘটনা এই আতঙ্ককে বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতির সম্ভাব্য ভয়াবহতা টের পেয়েছে খোদ বাংলাদেশ ব্যাংকও। এরই মধ্যে ক্ষতি এড়ানোর উপায় ভাবতে শুরু করেছে তারা। প্রথম পর্যায়ে দেশের সব ব্যাংকে বর্তমানের চেয়ে কিছুটা বেশি দামে প্রবাসীদের কাছ থেকে ডলার কেনার নির্দেশ দিয়েছে।

জানা গেছে, রোববার (২৮শে জুলাই) বাংলাদেশ ব্যাংকর পক্ষ থেকে কয়েকটি ব্যাংককে মৌখিকভাবে বেশি দরে রেমিট্যান্সের ডলার কেনার এই নির্দেশ দেয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী করে তোলা। সূত্রমতে, বেশি রেমিট্যান্স আহরণ করে এমন ১২টির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ক্রলিং পেগ’ চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ ১১৮ টাকা হলেও রোববার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্স কেনার রেট ১১৮ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা ৭০ পয়সা অফার করছে।

দেশে চলমান কারফিউয়ের মাঝে গত বুধবার থেকে সীমিত সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। টানা পাঁচদিন বন্ধ থাকার পর ব্যাংকিং কার্যক্রম ফের চালু হওয়ায় মাসের শেষ দিনগুলোতে রেমিট্যান্সের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

এদিকে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের একটা অংশের প্রচারণা তারা তাদের রেমিট্যান্স বৈধ পথে পাঠাবেন না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত সপ্তাহে রেমিট্যান্স কম এসেছে। এটা টেম্পোরারি (স্বল্পমেয়াদি)। এখন কম আসছে বলে ভবিষ্যতেও কমবে, তা বলা যাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন