admin
প্রকাশিত: 10:59 PM, March 25, 2026
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাগানো শুভেচ্ছা ফেস্টুন ও ব্যানার নিজ উদ্যোগে অপসারণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল হাদি মাছুম। নগরীর সৌন্দর্য রক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
উল্লেখ্য, সম্প্রতি সিসিক প্রশাসক এক বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছিলেন।
প্রশাসকের এই অনুরোধকে সম্মান জানিয়ে সিলেট মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাদি মাছুম বুধবার (২৫ মার্চ) তার ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট ও অলিগলিতে টানানো নিজের ব্যানার-ফেস্টুনগুলো কর্মীদের সাথে নিয়ে সরিয়ে ফেলেন।
ফেস্টুন অপসারণকালে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আব্দুল হাদি মাছুম বলেন, “নগরের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। সিসিক প্রশাসকের সময়োপযোগী অনুরোধকে সম্মান জানিয়ে আমি আমার নির্বাচনী এলাকার সব শুভেচ্ছা ফেস্টুন সরিয়ে নিয়েছি। নগরবাসী যেন একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারেন, সেই লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
তার এই উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক প্রচারণার চেয়ে নগরের শৃঙ্খলাই বড়—এই বার্তাটি অন্য প্রার্থীদের জন্যও একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের