editor
প্রকাশিত: 7:29 PM, October 8, 2022

বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে: সাহেবের বাজারে পররাষ্ট্রমন্ত্রী
সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে আমাদের সুশিক্ষিত নাগরিক প্রয়োজন। সুশিক্ষিত নাগরিক গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। এ ছাড়া স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা গুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। আমরা এখনো সিলেটে শিক্ষায় পিছিয়ে আছি, তাই আমরা সবাই মিলে শিক্ষা ক্ষেত্রে নজর দিতে হবে। সিলেটের মানুষ বিদেশ মুখি, যদি শিক্ষা গ্রহন করে বিদেশে যাই তাহলে আমদের অর্থনীতির উন্নয়ন হবে। এসময় তিনি আসবাবপত্র ক্ষয়ের জন্য ১৫ লক্ষ টাকা ও বিভিন্ন তহবিল থেকে বিজ্ঞানাগারের জন্য আরো ৩ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
তিনি শনিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার সময় সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ৪র্থ তলার বিদ্যমান ফ্যাসিলিটিজ ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডীর সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক আব্দুল বাছিত ও সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডীর শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাইনুল জাকির, প্রকৌশলী নজরুল ইসলাম, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম এ মালিক ইমন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহসাধারণ সম্পাদক ডা. জালাল আহমদ, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান, গভাণিং বডীর সদস্য মো. আরব আলী, আব্দুস শহীদ, সমছুল আবেদীন, রফিক মিয়া, দিলারা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. হাবিবুর রহমান, রিপন চন্দ্র সাহা, সাবেক গভার্ণিং বডীর সদস্য আব্দুল হান্নান, আব্দুল আলীম, প্রতিষ্টাকালীন সদস্য তৈয়বুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম তারা মিয়া, সাবেক সভাপতি ইদ্রিছ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক হানিফ আলী, প্রভাষক আব্দুল মুক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসাইন, এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, জসিম উদ্দিন, আশরাফ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, কনু মিয়া, সাংবাদিক এম রহমান ফারুক, ইদ্রিছ আলী, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উছতার আলী, স্বেচ্ছাসেবক লীগ খাদিমনগর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা সাহেদ আহমদ, আব্দুল খালিক প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শামছুর রহমান, গীতাপাঠ করেন নিরঞ্জন দাশ, অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী রুকসানা বেগম।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে