editor
প্রকাশিত: 10:07 PM, April 10, 2024
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপন হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
আগামীকাল বৃহস্পতিবার ঈদ-উল-ফিতরের আনন্দে মাতবে দেশ। এবার সিলেট জেলা ও মহানগরজুড়ে প্রায় ৩ হাজার জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা ও মহানগর পুলিশ সূত্রে জানা গেছে এমন তথ্য।
সংশ্লিষ্টরা জানান, এবার সিলেট মহানগরী এলাকায় অন্তত ৪৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিদ এবং ৮৩টি ঈদগাহে নামাজ আদায় করবেন মুসল্লিরা। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হবে একাধিক জামাত।
সিলেট জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে অন্তত আড়াই হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ২ হাজার ৯৯টি মসজিদ এবং ৪৭০টি ঈদগাহে হবে জামাত।
সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা নোমান। এ ঈদগাহে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
শাহী ঈদগাহে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করবেন।
সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে।
হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৮টায়। হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৮টায় দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে।
আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় জামাত হবে। এখানে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। আলিয়া মাঠে নারীদের জন্যও নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকছে।
এদিকে, ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়